• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বড়লেখা প্রেসক্লাব মহান বিজয় দিবসে শহীদদের প্রতি নিসচা বড়লেখা শাখার শ্রদ্ধা নিবেদন বড়লেখায় যুব বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন সব শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা জৈন্তাপুরে ছাত্র জমিয়তের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি গাছবাড়ীতে জামায়াতে ইসলামির বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ দেশে ফিরে তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করবেন: মির্জা ফখরুল বুধবার নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গৌরবের বিজয় দিবস আজ জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে, কী বলে ইসলাম? বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বৃক্ষরোপণ বিভক্তি নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে সাংবাদিক আনিস আলমগীরকে বিকেলে আদালতে তোলা হবে এয়ার অ্যাম্বুলেন্স কী, এতে যেসব সুবিধা থাকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি সিলেট ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান জয়নুল ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খেলাফত মজলিসের প্রার্থী মুনতাছির আলীর সমর্থনে বিশ্বনাথে সভা

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ মুনতাছির আলী বলেন, আবেগ নয়, বিভেককে জাগ্রত করে দক্ষ জনপ্রতিনিধি নির্বাচিত করুণ। যে নির্বাচিত হয়ে এলাকার সত্যিকারের উন্নয়ন ও পরিবর্তনের জন্য কাজ করবে। দূর্নীতিমুক্ত থেকে দেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের পরিবর্তন আনতে বাস্তবতার আলোকে সবাইকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সামাজিক মূল্যবোধ ক্ষয় রোধ করে সুখী-সুন্দর ও শান্তির জনপদ বিনির্মান করাই হতে হবে নির্বাচিত জনপ্রতিনিধির প্রধান লক্ষ্য, দালালি-বাটপারি নয়। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ভয়ভীতি প্রদর্শনের জন্য নয়। জনগণই হচ্ছেন বটবৃক্ষ, তাই রাজনীতির নামে জনগণের উপর খবরদারি নয়। এসব কাজ ছাড়া করে তাদেরকে প্রতিহত করেন সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে ‘ঘড়ি’ প্রতীকে ভোট দিয়ে খেলাফত মজলিসকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন। খেলাফত মজলিস আপনাদেরকে শরিয়ত ভিত্তিক রাষ্ট্র উপহার দিবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরগাঁও গ্রামে মুহিবুর রহমানের বাড়িতে ‘ঘড়ি প্রতীক’র সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনম একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, ‘যারা সংস্কার মানে না, দূর্নীতি দমন কমিশন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা চায়না’ তারা কিভাবে মানুষের উন্নয়ন করবেন। খেলাফত মজলিস চায় রাজনৈতিক-প্রশাসনিক’সহ দেশের সামগ্রিক ব্যবস্থায় পরিবর্তন আসুক। আর এর সুফল ভোগ করবেন জনগণ। আর এই পরিবর্তনের জন্য ‘ঘড়ি প্রতীক’র কোন বিকল্প নেই।

মিরগাঁও গ্রামের মুরব্বী আওলাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, দৌলতপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক জাবের আহমদ, এলাকার মুরব্বী আব্দুর রশিদ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কামরুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রফিক আহমদ রাজু এবং শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক। এসময় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd