• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

94

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার ১৫ বছরের শাসনকে খুব সংক্ষেপে মূল্যায়ন করা হলে সেটা ছিল এদেশের জণগণকে নিয়ে উপহাস করা, জণগণকে যখন তখন যেভাবে ইচ্ছা অপমান করা।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল, নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা— উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি মেট্রোরেল আর পদ্মাসেতু দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। সর্বশেষ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কফিনে যে পেরেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক বিভৎস দৃষ্টান্ত। চার কোটি ছাত্র জনতাকে বলেছিল, রাজাকারের নাতিপুতি।

তিনি সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এমপি।

সরকারের প্রতি জণগণের অধিকার ক্ষুন্ন করার অভিযোগ করে মামুনুল হক বলেন, জণগণের সার্বভৌমত্বের প্যারালাল হিসেবে দাঁড় করানো হয় তাদের দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতাকে। সংসদে দাঁড়িয়ে গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ‌উদ্দিন আহমদকে উদ্দেশ্য করে তিনি বলেন, বলেন নাই উনি, এদেশের জনগণ না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করে উনি মাস্টার সাজেন! মাস্টার সেজে এদেশের জনগণ ও জণগণকে প্রতিনিধিত্ব করা ৩০০ সংসদ সদস্যকে সংবিধান শেখান। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। জনগণকে অপমান করার এই ভূত আসলে নতুন ভূত না। শেখ হাসিনার পুরাতন সেই ভূত আপনাদের কাঁধে এসেছে।

সরকারের প্রতি জনগণের শক্তিকে ক্ষুদ্র করে না দেখার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, আজ বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে হচ্ছে, তারা ক্ষমতায় বসে জণগণকে ইঁদুর আর নিজেদেরকে সিংহ ভাবতেছে। জণগণকে সম্মান করতে শিখুন। বাংলাদেশে এবার চতুর্থ গণভোট। বাংলাদেশে তো নয়‌ই বিশ্ব ইতিহাসে গণভোটের রায়কে উপেক্ষা করার কোনো নজির নেই। এই নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত করবেন না।

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিএনপির প্রতি এটা আমাদের সর্বশেষ শোভকামনা। এরপরেও যদি আমাদের কিছু বলতে হয় তাহলে আন্দোলনের মাঠে কথা হবে। রাজপথে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ।

তিনি আগামী ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd