• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাবেক এমপি মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরীর সাথে মুফতি আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন লক্ষাধিক মানুষের সমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের ১১ দলীয় জোট হতে বের হওয়ার ঘোষণা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন পথে চরমোনাই পীরের দল? ফেব্রুয়ারিতে যে দুই দফায় ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা সিলেটে ৫ মাস ধরে বন্ধ আন্তর্জাতিক কার্গো ফ্লাইট সমঝোতায় বিসিবি-ক্রিকেটাররা, শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল সিলেটে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আ ট ক ৩ জৈন্তাপুরে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন? ১১ দলের চুড়ান্ত তালিকা,হবিগঞ্জ -১ এ জামায়াত মনোনীত প্রার্থী শাহাজান আলী ১১ দলের চুড়ান্ত তালিকা,সিলেট-৩ এ জামায়াত মনোনীত প্রার্থী লোকমান আহমদ ১১ দলের চুড়ান্ত তালিকা,সিলেট-৪ এ জামায়াত মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট সচল রাখা ও ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ কার্যক্রম চালুর দাবি জামায়াতের সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক (কালা মানিক) এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম মিয়াকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী সিলেট জেলা বিএনপির নেতা মানিক আটক ইসলামে ভ্রমণের গুরুত্ব পে-স্কেল নিয়ে ফের বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে যেসব বিষয় ইসলামী আন্দোলন ইস্যুতে নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বৃক্ষরোপণ

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

48

বিজয়ের মাস উপলক্ষে একঝাঁক তরুণদের নিয়ে গঠিত সংগঠন ‘ ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট’ এর পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় সিলেট বিভাগের সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক উপজেলার ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ও অত্র সংগঠনের উপদেষ্টা বেলাল হোসেন। এসময় তিনি বলেন, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের যুগোপযোগী প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত চমৎকার। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে শহীদদের স্মরণ করে সংগঠনের পক্ষ থেকে বিজয়ের মাস উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার সফলতা কামনা করছি। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি থেকে আমাদের প্রত্যেকের জানা উচিত যে, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি অনেক উপকার করে। যার মধ্যে অন্যতম আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ তায়ালার অনেক বড় নেয়ামত অক্সিজেন দিয়ে থাকে।

ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈম বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠাকাল হতে আজ অবধি মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে এ স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সেসকল বীর শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের স্মরণে বিজয়ের মাসে আমাদের ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।বৃক্ষ রোপণ, ফ্রি ব্লাড ক্যাম্পিং, রক্তদানে উৎসাহিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনায় ও জীবিতদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল। আজ আমরা বৃক্ষ রোপণ করার মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু করলাম। এখানে ফলদ গাছ লাগানো হয়েছে। তাই গাছ থেকে অক্সিজেনের পাশাপাশি ফল ও পাওয়া যাবে। যা দেহের পুষ্টি পূরণে সহযোগিতা করবে। সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি আদনান হাদি বলেন, বিজয়ের মাসে বৃক্ষ রোপণ করে আমরা শহীদ ও জীবিত মুক্তি যোদ্ধাদের স্মরণ করছি৷ পাশাপাশি দেশের বর্তমান ক্রান্তিলগ্নে মানুষের অক্সিজেনের চাহিদা পূরণে গাছগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের সদস্য মেরাজুল ইসলাম পাভেল,সুয়েব,তামিম, নুরুল হুদা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd