• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

‘মন্ত্রী-এমপির ছত্রছায়ায় সিন্ডিকেট মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

118

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, মন্ত্রী-এমপির ছত্রছায়ায় গড়ে ওঠা সিন্ডিকেট সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ‌্যায় বগুড়া শহ‌রের সাতমাথায় জুলাই চত্ব‌রে দেশ গড়‌তে জুলাই পদযাত্রার অনুষ্ঠা‌নে এ কথা ব‌লেন তি‌নি।

নাসীরুদ্দীন পা‌টোয়ারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম-ছবি ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দুর্নীতি কিংবা ভারতের দালালি করতে পারে না। তাদের আদর্শ অন্যায়ের সঙ্গে আপস না করার শিক্ষা দেয়। কিন্তু বর্তমানে কিছু ব্যক্তি বিএনপির ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি, মাদকের আসর পরিচালনা এবং ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ে জড়িত বলেও দাবি করেন তিনি।

ব্যবসায়ীদের অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।

শিক্ষার্থীদের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছিল। তাই শিক্ষার্থীদের ভয় দেখানো, নির্যাতন করা বা দমন করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের পথ বেছে নিলে ভবিষ্যতে তার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। শিক্ষার্থীদের যে শক্তি ক্ষমতায় আনতে পারে, সেই শক্তি আবার ক্ষমতা থেকেও সরিয়ে দিতে সক্ষম।

অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন কার্ড দলীয় লোকদের নয়, প্রকৃত দরিদ্র মানুষের হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিকল্পিতভাবে সৌদি আরব, কাতার ও বাহরাইনের মতো দেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া গেলে দেশের রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে প্রবাসে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেটের কারণে বাংলাদেশি কর্মীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত হত্যা, পুশ-ইন এবং জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। কিন্তু এ সব বিষয়ে আলোচনা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের স্বার্থবিরোধী সংসদকে তিনি ধিক্কার জানান।

নারীর ক্ষমতায়ন নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে তৈরি পোশাকশিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই খাতে সবচেয়ে বেশি শ্রম দিচ্ছেন দেশের মা-বোনেরা। তাই রাষ্ট্র পরিচালনা ও সমাজ পরিবর্তনে নারীদের নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বগুড়াবাসীর উদ্দেশে তিনি আলেমদের সম্মান করা এবং মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ধর্ষণ ও অন্যায়মুক্ত বগুড়া গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিবর্তনের জন্য এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই; একজন কৃষক, রিকশাচালক কিংবা দোকানদারও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে পেশিশক্তি, অস্ত্রের রাজনীতি ও ভয়ভীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণই হবে পরিবর্তনের মূল শক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd