• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি ২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা বিশেষ দেশকে খুশি করতে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি: ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ‘মন্ত্রী-এমপির ছত্রছায়ায় সিন্ডিকেট মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ প্রবাসীর মরদেহ পরিবহন-দাফনে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা দেওয়া হয়: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধ: ইংল্যান্ড-আর্জেন্টিনার এক দীর্ঘ, তিক্ত যাত্রা শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যত অ ভি যো গ ছাদখোলা বাসে হলান্ডদের বীরোচিত সংবর্ধনা ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী : বিরোধীদলীয় নেতা ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল মেসির নাম দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার-হাসিনাকে আইনমন্ত্রী ছাত্রশিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই যে ফল দেখাচ্ছে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

সিলেটের মানিকপীর গোরস্তানে বিশেষ সতর্কতা

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

118

সিলেট সিটি কর্পোশেনের মালিকানাধীন হযরত মানিকপীর টিলা (র.) গোরস্তানে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া মানুষের জন্য বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে হযরত মানিকপীর (র.) কবরস্থানের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা মো. রজব আহমদ এই আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি যা উল্লেখ করেছে তার সারমর্ম হলো, মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মাদরাসার দু’জন শিক্ষার্থী জানাজা করতে হযরত মানিকপীর (র.) এর গোরস্তানে প্রবেশ করে।

হাঁটাহাটির এক পর্যায়ে হঠাৎ অন্তত তিন চারটি কুকুর তাদের আক্রমন করতে উদ্যাত হলে তারা দৌড়াতে থাকে। শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে।

বিষয়টি অফিসের সিসি ক্যামেরায় দেখে দ্রুত এগিয়ে যান গেইটম্যান ও গোরস্তানের সুপারভাইজার মো. রমজান। আরও কয়েকজনও তাদের সাথে ছিলেন।

 

তারা কুকুর সামলাতে গেলে সেগুলো তাদেরকেও ধাওয়া করে।সবাই মিলে শিশুদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থাও করেন তারা। বাচ্চাদের কামড় না দিলেও তরা দৌড়ে পালাতে গিয়ে একজন কিছুটা আহতও হয়েছে।

এরপর তিনি নিজের ফেসবুক টাইমলাইনে, নগরবাসীকে সাবধান করে স্ট্যাটাস দেন। পাশাপাশি বড়রা বা অভিভাবকরা ছাড়া যেনো বাচ্চারা জিয়ারতে না আসে। এতে যখন তখন তারা কুকুরের আক্রমনের শিকার হতে পারেন।

এ প্রসঙ্গে রজব বলেন, এগুলো কুকুর হলেও ব্যবহার বাঘের মতো।

এখানে কুকুর আসার কারণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, অনেকবার এলাকাবাসীকে বলা সত্ত্বেও তারা সামনে খোলা স্থানে ময়লা ফেলেন। কুকুর খাবারের লোভে এখানে ভীড় করে। স্থানীদের ময়লা না ফেলার অনুরোধ জানানো হয়েছে বারবার। কিন্তু তারা তা শোনেন না।

 

তার দাবি, এখানে বড় দুটি ডাস্টবিন দিয়ে দিলে হয়ত ধীরে ধীরে কুকুরের উৎপাত কমতে পারে।বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সাথে আলাপ হয় ।তিনি বলেছেন, আমরা দ্রুত সেখানে ডাস্টবিন সরবরাহ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd