• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ফের বিক্ষোভে উত্তাল ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ বিশ্বের কোথাও বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি নেই: বাণিজ্যমন্ত্রী আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন সিলেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

সিলেটে পর্যটকের উপচে পড়া ভিড়ে খালি নেই হোটেল-মোটেল

Reporter Name / ৩১৫ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

203

শারদীয় দূর্গাপূজার ছুটিতে পর্যটন নগরী সিলেটে ঢল নামছে পর্যটকদের। বিপুল সংখ্যক পর্যটক আসায় দেখা দিয়েছে হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে কক্ষের সংকট। সিলেট নগরীর কোনো হোটেল-মোটেলে কক্ষ খালি নেই।

নামিদামি হোটেলগুলোতে অন্তত ১৫দিন আগেই বুকিং শতভাগ সম্পন্ন হয়ে গেছে। এতে করে যারা হোটেল বুকিং করে আসেননি, তারা চরম বিপাকে পড়েছেন। সিলেট নগরীর জিন্দাবাজার, দরগা গেইট, আম্বরখানাসহ বিভিন্ন এলাকার হোটেল ঘুরে এই সংকট দেখা গেছে।

এদিকে, পর্যটকদের ঢল নামায় কৃত্রিমভাবে কক্ষ সংকট তৈরি করেছেন হোটেল ব্যবসায়ীরা। এই সুযোগে এক হাজার টাকা ভাড়ার কক্ষ দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত চাইছেন হোটেল ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়ছেন সিলেটে ঘুরতে আসা পর্যটকরা।

সিলেটের হোটেল ব্যবসায়ী ও পর্যটন-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিন আগে থেকে  বিভিন্ন মাধ্যমে সিলেটের হোটেল- মোটেল ও রিসোর্টগুলো বুকিং দিয়ে রেখেছেন পর্যটকরা। ভালোমানের হোটেলগুলো প্রায় শতভাগই বুকিং হয়ে গেছে আগেভাগে। বিশেষত বড় হোটেল ও রিসোর্টগুলোর কোনো কক্ষই ফাঁকা নেই।

অন্যদিকে সিলেটে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) চলমান থাকায় খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নগরীর বিভিন্ন হোটেলে প্রায় ২০০টি কক্ষ আগামী ১২ অক্টোবর পর্যন্ত বুকিং রয়েছে। যার ফলে পর্যটকদের জন্য হোটেল সংকট দেখা দিয়েছে।

সিলেটে কয়েক শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এগুলোর বেশিরভাগই পর্যটকনির্ভর। এখানকার প্রধানতম পর্যটন কেন্দ্র জাফলং, সাদাপাথর, রাতারগুল ও বিছনাকিান্দি।

নগরীর দরগা গেইট এলাকার হোটেল হলি ইনের দায়িত্বরত শিমু বলেন, ‘সারাবছরই সিলেটে পর্যটকরা আসেন। এবার পূজার ছুটিতে যারা ঘুরতে আসছেন, তারা অনেকে মাস খানেক আগে থেকে বুকিং শুরু করেছেন। আমাদের হোটেলের সবকটি কক্ষ ১৫দিন আগেই বুকিং হয়ে গেছে।

আম্বরখানা এলাকার হোটেল হিমেল এর সত্ত্বাধিকারি সারওয়ার খান বলেন, আমাদের হোটেলের সবকটি রুম ১৫ দিন আগেই বুকিং হয়ে গেছে।

এদিকে, পর্যটকদের আগমনে বিভিন্ন হোটেলে কৃত্রিমভাবে কক্ষ সংকট তৈরি করা হয়েছে। সেই সুযোগে পর্যটকদের কাছ থেকে এক হাজার টাকা দামের কক্ষ দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আদায় করছেন হোটেল ব্যবসায়ীরা। এতে চরম বিপাকে পড়েছেন সিলেটে ঘুরতে আসা ভ্রমণপিপাসুরা।

গত সপ্তাহে নগরীর দরগা গেইট এলাকার হোটেল ইবরাজে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষের ভাড়া চেয়েছিল ২২০০ টাকা। আজ বুধবার এ প্রতিবেদকের কাছে (১ অক্টোবর) সেই কক্ষটির ভাড়া চাওয়া হয়েছে সাড়ে ৪ হাজার টাকা।

জানতে চাইলে হোটেল অর্কিড গার্ডেনের দায়িত্বরত রিফাত নামে একজন বলেন, আমাদের হোটেলে কক্ষ সংকট। সবই বুকিং হয়ে গেছে। একটা কক্ষই খালি রয়েছে

দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, সিলেটের কোনো হোটেল খালি নেই। এই সময়ে সব হোটেলেই দাম বেশি।

সিলেটের হোটেল-মোটেল ও গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নুরী জুয়েল বলেন, পূজার ছুটিতে সিলেটে অনেক পর্যটকের সমাগম ঘটেছে। মাস খানেক আগেই অনেকে হোটেল বুকিং করে রেখেছেন। এখন একটি কক্ষই খালি নেই।

তিনি বলেন, এনসিলের কারণে সিলেটের বিভিন্ন হোটেলের প্রায় ২০০টি কক্ষ আগামী ১২ অক্টোবর পর্যন্ত বুকিং করা হয়েছে। যার কারণে এবার পর্যটকরা হোটেল সংকটে পড়েছেন।

বিভিন্ন হোটেলে কৃত্রিম কক্ষ সংকটের বিষয়ে তিনি বলেন, অনেক কম দামি অনেক হোটেল রয়েছে, যাদের কক্ষ ভাড়ার নির্ধারিত তালিকা নেই। এরাই এই মৌসুমে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেয়। তবে ভালো মানের কোনো হোটেলে এরকম হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd