• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

সিলেট-৪ আসনসহ দেশবাসীকে গুলজার আহমদের ঈদ শুভেচ্ছা

Reporter Name / ৩২৭ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

79

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আসনটির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, সমর্পণ ও সম্প্রীতির মহিমায় ভাস্বর। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্রে মানবতার সেবায় আত্মনিয়োগ করব। সিলেট-৪ আসনের উন্নয়ন, জনসেবা এবং মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই আমার জীবনের ব্রত।”

বিবৃতিতে তিনি বলেন,আমি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, দরিদ্রদের সহায়তা ও আর্ত মানবতার সেবা এবং করোনো, বন্যা, দুর্যোগ, মহামারিসহ সংকট ও দু:সময়ে নিরলস কাজ করছি। নি:স্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি নতুন বাংলাদেশে সিলেট-৪ আসনের প্রতিটি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে কাজ করতে চান। বৈষম্যহীন সমাজ ও দেশগড়াকে মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে তিনি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, “প্রবাসী ভাইবোনরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের জন্য আমরা গর্বিত। এই ঈদে তাদের পরিবারের পাশে থাকতে না পারলেও আমাদের প্রার্থনা ও ভালোবাসা তাদের সবার জন্য।” তিনি সিলেট-৪ আসনের মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।

তিনি বলেন, ঈদের আনন্দ যেন সর্বস্তরের মানুষ উপভোগ করতে পারে,সেই সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd