• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

Reporter Name / ৩১৯ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

422

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে।

আটককৃত পন্যের আনুমানিক মূল্য সাড়ে ৮ লক্ষ টাকা।

মঙ্গলবার (১৬ জুন) ভোর রাতে উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই চোরাচালানকৃত পণ্যগুলো উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ১২১৩/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা এলাকার শ্মশানঘাট নামক স্থান থেকে ১২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি এবং ১০ পিস লেহেঙ্গা আটক করা হয়। এসময় বিজিবি উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd