• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বড়লেখা প্রেসক্লাব মহান বিজয় দিবসে শহীদদের প্রতি নিসচা বড়লেখা শাখার শ্রদ্ধা নিবেদন বড়লেখায় যুব বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন সব শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা জৈন্তাপুরে ছাত্র জমিয়তের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি গাছবাড়ীতে জামায়াতে ইসলামির বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ দেশে ফিরে তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করবেন: মির্জা ফখরুল বুধবার নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গৌরবের বিজয় দিবস আজ জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে, কী বলে ইসলাম? বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বৃক্ষরোপণ বিভক্তি নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে সাংবাদিক আনিস আলমগীরকে বিকেলে আদালতে তোলা হবে এয়ার অ্যাম্বুলেন্স কী, এতে যেসব সুবিধা থাকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি সিলেট ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান জয়নুল ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ৩৬ জন মনোননয় সংগ্রহ করেছেন। সহ-সভাপতি পদে ৩জন , সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সদস্য পদে ২৭ জন  ব্যাক্তি তাদের মনোনয়ন সংগ্রহ করেন।

২৯ নভেম্বর রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের পরিচালনা পরিষদের  নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর আগামী ২০২৫-২০২৭  কার্যনির্বাহী কমিটির জন্য  নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে।

সেই লক্ষ্যে যারা মনোনয়ন  সংগ্রহ করেছেন তাদের মধ্যে থেকে ১ জন ভাইস চেয়ারম্যান , ১ জন সাধারণ সাধারণ সম্পাদক এবং ৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালনা পরিষদ গঠিত হবে। প্রায় সাড়ে চার হাজার আজীবন সদস্যদের  প্রতিনিধি নির্বাচনে ভোটের মাঠে  লড়াই করবেন এই ৩৬ জন ।  অবশ্য কেউ যদি যাচাই বাছাইয়ে বাদ পড়েন অথবা মনোনয়ন জমা না দেন সেই ক্ষেক্রে প্রতিযোগীর সংখ্যা আরো কমে আসতে পারে। মনোনয়ন জমা দানের শেষ তারিখ হচ্ছে আগামী ১০ নভেম্বর।

মনোনয়ন বাছাই শেষ হবে ১১ নভেম্বর এবং  প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন ১৮ নভেম্বর।

চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১৯ নভেম্বর । ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে ২৯ নভেম্বর ।

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট অফিসের প্রাপ্ত তথ্য অনুসারে  এখন পর্যন্ত ভাইস চেয়ার ম্যান পদে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ডা. মাশুকুর রহমান চৌধুরী এবং  বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম।

সাধারণ সম্পাদক পদে মো.আমিনুল ইসলাম , আব্দুস সামাদ , রাসেল মাহবুব ,মো. মাহবুব কাদির , লোকমান আলী এবং মাহবুবুল হক চৌধুরী। সদস্য পদে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন ।

তারা হলেন- জামায়াত ইসলামীর মহানগরের আমির মাওলানা মো. ফখরুল ইসলাম , সাংবাদিক  আপ্তাব চৌধুরী , সাংবাদিক রায়হান উদ্দিন নয়ন, সাংবাদিক আতিকুর রহমান নগরী, নির্ঝর রায়, মো. বুরহান উদ্দিন, ফয়ছল আহমদ , মো. নুরুল আমিন, রাসেল মাহবুব, পারভেজ আহমদ, আবু সাঈদ ইব্রাহীম , শামসুর রহমান কামাল  ,জসিম উদ্দিন , মো.সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম সোহেল,  হেলাল উদ্দিন , আশরাফুল ইসলাম, মোহাম্মদ মাহবুব কাদির, একে এম কামরুজ্জামান, জালাল উদ্দিন শামিম, মাহবুবুল হক চৌধুরী, দেওয়ান মোস্তাক রাজা, আলতাফ হোসেন বিলাল, আব্দুল্লা আল মামুন সামন, মো. আশরাফ গাজী , সৈয়দ জাহিদ উদ্দিন এবং মো. নাজমুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd