ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) এর কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহম্মদ শহিদুল ইসলাম বলেছেন সমাজ ও রাষ্ট্রের কাঙ্খিত অর্থনৈতিক উন্নয়নে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের বিকল্প নেই। যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি সততা ও মানবতাবোধ সম্পন্ন ব্যবসায়ীরা রাষ্ট্রের সম্পদ। তাদের পলিসি ও পরিশ্রমের মাধ্যমেই দেশ সমৃদ্ধ হবে এবং সাধারণ হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। একজন ভালো ব্যবসায়ী বিভিন্ন ভাবে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তারা চাইলে সমাজ এবং রাষ্ট্রের চেহারা সহজেই বদলে ফেলা সম্ভব। তিনি বলেন আইবিডব্লিউএফ সৎ, দক্ষ ও মানবতাবোধসম্পন্ন ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম। আমরা চাই ব্যবসায়ীদের একত্রিত করে সম্মিলিত ভাবে ব্যবসার পরিবেশের উন্নতি ঘটাতে এবং সমাজ, রাষ্ট্র ও মানবতার কল্যাণে ভূমিকা রাখতে।
মুহম্মদ শহিদুল ইসলাম ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) এর সিলেট জেলা শাখা আয়োজিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আই বি ডব্লিউ এফ সিলেট জেলা সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এবং জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদের পরিচালনায় নগরীর জিন্দাবাজারস্থ রিচমন্ড হোটেলে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই বি ডব্লিউ এফ সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, আই বি ডব্লিউ এফ সিলেট জেলা শাখার উপদেষ্ঠা, সিলেট জেলা জামায়াত সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, আই বি ডব্লিউ এফ সিলেট মহানগর সভাপতি, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলিমুল এহসান চৌধুরী, আই বি ডব্লিউ এফ সিলেট মহানগরী সেক্রেটারী নুরুল আলম।
সমাবেশে আই বি ডব্লিউ এফ সিলেট জেলা কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন খান, নজরুল ইসলাম, রেহান উদ্দিন রায়হান, মাওলানা শরীফ আহমদ, আমির হোসাইন চৌধুরী, আলিবুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান