প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১১:২৫ এ.এম
আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে বার্তা দিল ব্রাজিলের ফুটবল কনফেডারেশন

২০২৬ বিশ্বকাপ থেকে দল হতাশাজনক বিদায় নিলেও কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। সংস্থাটির জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কাইতানো নিশ্চিত করেছেন, বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
রদ্রিগো কায়েতানো বলেন, 'এখন আমাদের কাজ হলো একটি স্বাভাবিক ও স্থিতিশীল চক্রের গুরুত্ব তুলে ধরা। একটু ধৈর্য নিয়ে এগোতে হবে। কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন এবং প্রয়োজনীয় সমন্বয় করা হবে। সামনে এগিয়ে যেতে এবং পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নিতে আমাদের অন্তত কিছুটা শান্ত পরিবেশ দরকার।'
নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর পরাজয়ের পর দেওয়া সাক্ষাৎকারে কায়েতানো স্বীকার করেন, বিদায়ের হতাশা সবাইকে ভেঙে দিয়েছে। তবে গত কয়েক মাসে আনচেলত্তির কাজ সিবিএফকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী করেছে।
তিনি বলেন, 'অবশ্যই আমরা এখনও এই ধাক্কা সামলানোর চেষ্টা করছি। খেলোয়াড়, স্টাফ, কোচিং স্টাফ সবাই খুবই দুঃখিত, হতাশ এবং ভেঙে পড়েছে। কিন্তু আমরা একসঙ্গে কাটানো সময়কে অস্বীকার করতে পারি না। বিশেষ করে গত ৩৮ দিনে খেলোয়াড়দের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি সবাই কাছ থেকে দেখেছে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।'
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫