সিলেট নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) মহানগর কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর (২১)-কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরের আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান