১৬/০৪/২০২৬ খ্রি. ১৬.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানকালে দক্ষিণ সুরমা থানাধীন বাগরখলা, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটস্থ নিজাম উদ্দিন হাফিজের বসতবাড়ির উঠানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ মাহফুজুল হাসান (২১), পিতা-নিজাম উদ্দিন হাফিজ, মাতা-শিল্পী বেগম, সাং-বাগরখলা, পোঃ-০৬নং লালাবাজার ইউ/পি, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০১ (এক)টি চোরাইকৃত কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার গায়ে ইংরেজিতে “YAMAHA R15” মডেল নং-V3 লেখা রয়েছে। মোটরসাইকেলটির ইঞ্জিন নং অস্পষ্ট এবং চেসিস নং-ME1R65214J0005232 (অস্পষ্ট)। উদ্ধারকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা। উল্লেখ্য, অভিযানকালে আরেকজন আসামী কৌশলে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে উক্ত মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। একপর্যায়ে সে স্বীকার করে যে, পলাতক আসামীসহ অজ্ঞাতনামা আরো ০১/০২ জনের সহায়তায় চোরাইকৃত মোটরসাইকেল সংগ্রহ করে অভ্যাসগতভাবে ক্রয়-বিক্রয় করে থাকে। বর্ণিত ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৭/৮০, তারিখ-১৭/০৪/২০২৬ খ্রি., ধারা-৪১৩/৩৪ পেনাল কোড রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামী‘কে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান