সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় মাইকে ঘোষণা করে সংঘর্ষে জড়ান জালালাবাদ থানাধীন কুমারগাঁও-সাহেবের গাঁও গ্রামবাসী।
প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই শিশুর চেয়ারে বসা নিয়ে মারামারি হয়। পরে এর জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন।
রাত ১টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি সামছুল হাবীব বলেন, দুই গ্রামবাসীর সংঘর্ষ চলছে। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন বলে ওসি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান