কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি গ্রামে টানা ৪৮ ঘণ্টার মধ্যে এক ঘণ্টার জন্যও বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ।
স্থানীয় একাধিক গ্রাহক জানান, সাম্প্রতিক সময়ে লোডশেডিং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে।
মোন্তাকিম হাসান জহির, সুমন আহমদ, মুস্তাকিম আহমদসহ আরও কয়েকজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে রবির বাজার নিউজ'কে বলেন, দুই দিনের বেশি সময় ধরে আমরা এক ঘণ্টার জন্যও বিদ্যুৎ পাইনি। শহরের তুলনায় গ্রামাঞ্চল যেন সম্পূর্ণ অবহেলিত। আমাদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই।
তারা আরও জানান, বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান