তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট):
"প্লাস্টিক দূষণ আর নয় , বন্ধ করার এখনই সময়"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাটে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (২৫ জুন) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ভবনের সামন থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়জুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান