প্রধানমন্ত্রীর উদ্যোগে চা-শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। বুধবার (৪ নভেম্বর) উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানে তৃতীয় দফায় পাঁচশত স্থায়ী নারী চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
তিনি বলেন, জাতীয় সংসদে আমি প্রথম চা-শ্রমিকদের রেইনকোটের বিষয়টি নিয়ে কথা বলেছি। নির্বাচনের সময় মাঠে ময়দানে বিচরণ কালে আমি দেখেছি, চা শ্রমিকদের বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে কাজ করতে। তখনই প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হই বা না হই, চা শ্রমিকদের জন্য রেইনকোটের ব্যবস্থা করবো। ধাপে ধাপে এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে রূপ নিচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চা-শ্রমিকদের কষ্ট ও দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগ সফল ভাবে সম্পন্ন হয়েছে।
জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিতুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ক্লিভডন চা বাগানের ব্যবস্থাপক ইমদাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন কমরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, আইনজীবী কামরুল ইসলাম, সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ চা-শ্রমিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান