ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনটি বর্তমানে দেশের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই আসনে এবার বইছে ভিন্ন হাওয়া। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, তবে আলোচনার তুঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও বিএনপির হেভিওয়েট প্রার্থী মো. শফিকুল ইসলাম খান।
২০০৮ সালে পরিবর্তিত সীমানায় সৃষ্ট এই আসনটিতে পূর্বের সকল নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের একক দখলে ছিলো। তবে আগের সীমানায় আসটি থেকে বিএনপি একবার প্রতিনিধিত্ব করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী বা অন্য কোনো দল নূন্যতম ভোটের লড়াইও এখানে করতে পারেননি।
তাই এই আসনে জামায়াত আমীরের মনোনয়ন দাখিল করাকে অনেক বিশ্লেষক ‘রাজনৈতিক ঝুঁকি’ হিসেবে দেখছেন। যেখানে অন্য দলের প্রধানরা নিরাপদ আসন খোঁজেন, সেখানে ডা. শফিকুর রহমানের এই চ্যালেঞ্জ গ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
ডা. শফিকুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান,গণফোরামের এ. কে. এম. শফিকুল ইসলাম, জনতার দলের খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আশফাকুর রহমান এবং জাতীয় পার্টির মো. সামসুল হক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান