
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের তৎপরতা রোধ এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের ব্যস্ততম বহদ্দারহাট মোড় থেকে এই র্যালি শুরু হয়। যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এই র্যালিতে নেতাকর্মীরা অবরোধের নামে যেকোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান