মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌড়করন গ্রামে অবস্থিত “নিহাল এগ্রো এন্ড ফিসারীজ”-এর গুদামঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোবারক আলী অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার গুদামঘরে অগ্নিসংযোগ করে সমস্ত মালামাল পুড়িয়ে ছারখার করে দেয়।
তিনি আরও জানান, জায়গা-সম্পত্তির লোভে পড়ে তার চাচাতো ভাইরা—চাচাতো ভাই
মরতুজ আলী
মোহাম্মদ সইব আলী
পিতাঃ রকিব আলী
মোঃ নিমার আলী
মোঃ ইমরান হোসেন
পিতাঃ আজমল আলী
দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে হয়রানি ও হুমকি দিয়ে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তারা আরও ভয়ংকর রূপ ধারণ করে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার শুরু করে।
মোবারক আলীর অভিযোগ, এরা স্থানীয় বিএনপি রাজনীতির প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তাদের নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ। ২০২৫ সালের ১ অক্টোবর দিনের বেলায় তারা নিহাল এগ্রো এন্ড ফিসারীজের গুদামঘরে এসে আগুন ধরিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলে।
ঘটনার পর স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাননি বলে জানান মোবারক আলী। পরে তিনি কুলাউড়া থানায় গেলে সেখান থেকেও কোনো মামলা গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, “আমি ও আমার পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের ওপর আরও হামলার আশঙ্কা রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান