প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই সফরের জন্য দুই ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
চোট কাটিয়ে এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরছেন বেশ কয়েকজন ক্রিকেটার। দীর্ঘ বিরতির পর কিউই শিবিরে যোগ দিয়েছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। ও’রুর্ক জায়গা পেয়েছেন ওয়ানডে দলে, টিকনার টি-টোয়েন্টি দলে। আর ম্যাট ফিশার ডাক পেয়েছেন দুই ফরম্যাটের দলেই।
তবে মিচেল স্যান্টনারকে এই সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাওয়ায় তিনি এই সফর থেকে ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথামকে দলের অধিনায়ক করা হয়েছে।
চলুন এক নজরে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড দেখে নেয়া যাক—
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড যারা আছেন—
টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫