
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনসংলগ্ন ডাকসু ক্যাফেটেরিয়ায় বাজারের হিসাবে দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে বিপুল টাকা কারচুপির অভিযোগ উঠেছে। বাজারের হিসাব বিশ্লেষণে দেখা গেছে, পণ্যের দাম ভাউচারে বাড়িয়ে দেখানো এবং ভুয়া ভাউচার তৈরির মাধ্যমে প্রতি মাসে লাখ টাকা কারচুপি হচ্ছে।
য়ে বলেন, বাজার মূলত আমি করি না; বাবুর্চিরা করে। আমি শুধু হিসাব দেখি। তবে সংশ্লিষ্ট বাবুর্চির অবস্থান জানতে চাইলে তিনি জানান, তিনি ক্যাফেটেরিয়ায় নেই, ছুটিতে আছেন।
তিনি বলেন, এই দাম শুধু আমরাই লিখি না, টিএসসি ক্যাফেটেরিয়াতেও একই দাম ধরা হয়। সন্দেহ হলে আপনি টিএসসির হিসাব চেক করে দেখতে পারেন। আমি আর বেশি কিছু বলতে পারব না। আপনি টিএসসি পরিচালককে জিজ্ঞাসা করেন।
ক্যাফেটেরিয়ার একাধিক কর্মচারীর অভিযোগ, বাজারের হিসাবে অনিয়মের সঙ্গে টিএসসি পরিচালক জড়িত রয়েছেন। ম্যানেজার এবং টিএসসি পরিচালকের ভাগ-বাটোয়ারাতেই এমন অনিয়ম হচ্ছে।
জানতে চাইলে টিএসসির পরিচালক ফারজানা বাশার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের অনিয়মের বিষয়ে আমি কিছুই জানি না। তিনি বলেন, ক্যাফেটেরিয়ার কর্মচারীরা প্রায়ই এ ধরনের অনিয়মে জড়িত থাকে। যে কারণে ক্যাফেটেরিয়ার খাবারের মান তলানিতে চলে যাচ্ছে।
ডাকসুর ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা বলেন, ক্যাফেটেরিয়াগুলোতে বাজার ব্যবস্থাপনা, ভাউচার প্রক্রিয়া এবং আয় সংরক্ষণÑ তিন ক্ষেত্রেই নজরদারির অভাব রয়েছে। এতে একদিকে শিক্ষার্থীরা ন্যায্যমূল্যের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে; অন্যদিকে খাবারের মান আরো নিম্নমুখী হয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বলেন, ক্যাফেটেরিয়ায় খাবারের মান ও ব্যবস্থাপনা ঠিক রাখতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান