
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে মুজিবুর বলেন, তিনি কালকে বললেন যে, বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, মানুষ যেন বিড়ি না খায়, নেশাদব্য না খায়, মদ না খায়—সেজন্যই প্রধানমন্ত্রী দাম বেশি করেছেন। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য মুজিবুর বলেন, মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল। জাকাত চালু করতে হবে।
জাতীয় বাজেটে ‘কাকাত’ শব্দ না থাকার সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু জাকাতভিত্তিক অর্থনীতির কথা নেই।
মুজিবুর রহমান বলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন, তখন মনে হয় যে কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না—জাকাত শব্দ এখানে উচ্চারণ করেছেন।
ঋণনির্ভরতা নিয়েও আপত্তি জানান জামায়াতের এই সংসদ সদস্য। জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ঋণ করা যাবে; কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না।
ঋণ করে রাষ্ট্র চালানোর সমালোচনা করে মুজিবুর বলেন, ফকিরি করে দেশ চালানো যাবে না। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান