গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে নের্তৃত্ব নির্বাচনে ভূল করা যাবেনা। যদি ভূল করেন তাহলে আবারো লুটতরাজ, ফ্যাসিবাদ আসবে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার বিকালে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদূর রহমানের সমর্থনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট জাহিদুর রহমানকে সিলেট-৬ আসনের প্রার্থী ঘোষনা দিয়ে তিনি আরোও বলেন, প্রবাসের আয়েশী জীবন ফেলে মানুষের জন্য কাজ করতে জাহিদ ভাইয়ের মতো মানুষ নির্বাচন করছেন। ভালো মানুষকে চিনতে ভূল করবেন, এসময় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর কাছে এডভোকেট জাহিদের জন্য ট্রাক প্রতীকেত তিনি ভোট চান।
নুরুল হক নুর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, ভিন্নমতের মানুষের নামে মামলা-হামলা দিয়ে এই দেশে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। এখন দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে।
গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে, সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সাধারন সম্পাদক শাহীন মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উপদেষ্ঠা হাবীবুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, গণ অধিকার পরিষদের জেলার নেতা বিবেকানন্দ দাস, বিয়ানীবাজার উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দেবনাথ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান