বুধবার (১৭ ডিসেম্বর) ২০২৫ নগরীর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে Green Peace Society GPS এর উদ্যোগে এক বর্ণাঢ্য 'ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন' অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন GPS এর আহবায়ক: এস.এম. সামছুল আলম চৌধুরী
যুগ্ম আহ্বায়ক: মাহমুদুর রহমান
সদস্য সচিব: মাহিম ইসলাম চৌধুরী
যুগ্ম সদস্য সচিব: ছফির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সারসংক্ষেপ:
বিজয় দিবসের চেতনাকে সমুন্নত রাখতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইন চলাকালীন কয়েকশ সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় এবং রক্তদানে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, বিজয় দিবসের আনন্দ তখনই সার্থক হয়, যখন আমরা আর্তমানবতার সেবায় এগিয়ে আসি। রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে মানুষের জীবন বাঁচানো সহজ হয়। আমরা এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কাজ দেশজুড়ে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।
বিশেষ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান