৬৬ মিনিটে অবিশ্বাস্য দক্ষতায় বল ঠেকিয়ে মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করেছিলেন লুকা জিদান। দশ মিনিট পর আর্জেন্টাইন মহাতারকাকে আর আটকে রাখা গেল না। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন এলএমটেন। দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।
এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায়যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি।
আবারও জালের দেখা পেলেন লিওনেল মেসি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফিরতি শটে গোল করে দলকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপে এটি মেসির ১৫তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)। মেসির সামনে এখন শুধুই ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসা। হ্যাটট্রিক করে আজই কি ছুঁয়ে ফেলবেন জার্মান কিংবদন্তিকে?দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে একটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গঞ্জালো মান্তিয়েলের জায়গায় মাঠে নামান নাহুয়েল মলিনাকে। এরপর দলে আরও দুটি পরিবর্তন আনলেন স্কালোনি। ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের বদলে মাঠে নেমেছেন হুলিয়ান আলভারেজ। একই সময়ে থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান