প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ৬:০৮ পি.এম
মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গ টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সড়কের সামনে থেকে আহত অবস্থায় মহাবিপন্ন বিরল প্রজাতির একটি চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে। বিড়ালটির শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো থাকলেও উন্নত চিকিৎসার প্রয়োজন বলছেন বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাতে জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামের এ দুই ব্যক্তি এ সড়ক পথ দিয়ে যাওয়ার সময় আহত এ চিতা বিড়ালটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এতে বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে ফোন দেয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা।
পরে চিতা বিড়ালটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ চিকিৎসায় বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ রয়েছে। তবে তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক জানিয়েছেন, খুব সম্ভবত চিতা বিড়ালটি রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় আহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫