প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৭:৩৯ পি.এম
রাজধানীতে নাশকতার চেষ্টাকালে ২ আওয়ামী সদস্য আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে নাশকতার চেষ্টাকালে আওয়ামী লীগের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।পরবর্তীতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় র্যাব।
ক্ষুদে বার্তায় বলা হয়, ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১।
তবে আটককৃতদের পরিচয় জানানো হয়নি ওই ক্ষুদে বার্তায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫