সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিলেটের ইংলিশ ভার্সন তাহফিজুল কোর'আন স্কুল রুহামা ইউনাইটেড স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ৫ সেপ্টেম্বর শনিবার সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়েছে।
এতে রাসূল (সাঃ) এর জীবনীর উপর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সৌদি ধর্মমন্ত্রনালয়ের দা'য়ী এবং কুদরত উল্লাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব রেজাউল হাসান লোদী(কয়েস লোদী)।
বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন রুহামা ইউনাইটেড স্কুলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. ইসমাঈল হোসেন(সাবেক কোষাধ্যক্ষ,শাবিপ্রবি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজীম তাহফিজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জনাব সাঈদ স্যার।
প্রধান অতিথির বক্তব্যে জনাব, রেজাউল হাসান লোদী বলেন,রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামীর প্রজন্মকে গড়ে তোলতে হবে। সীরাতে রাসূল নিয়ে রুহামা ইউনাইটেড স্কুলের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা প্রত্যাশা করেন।
একাডেমিক ইনচার্জ হাফিজ মুনাজ্জির আহমাদ আল মাদানীর প্রাণবন্ত সঞ্চালনা ও রুহামা ইউনাইটেড স্কুলের প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশীদের উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ প্রোগ্রামে আলোচনা পর্বের পরেই ছিলো কোমলমতি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
উল্লেখ্য স্কুলের উদ্যোগে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নাতে রাসূল প্রতিযোগিতা সহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে নানা প্রতিযোগিতার অর্ধশতাধিক পুরস্কার প্রদান করার মধ্য দিয়ে শেষ হয় রুহামা ইউনাইটেড স্কুলের মাসব্যাপী আয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান