বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১৫৪ জন অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে হাজরাই আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা বিতরণ করা হয়।
হাফিজ আশরাফ আলীর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্হানীয় দুর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. রফিক আহমদ রফিক।
এসোসিয়েশন ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য শাহাব উদ্দিন মিজান।
বক্তারা বলেন, লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার মতো মহৎ কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীর অবদান অপরিসীম। তাই আমাদের পক্ষ থেকে প্রবাসীদের জন্য দোয়া করা আমাদের অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
এসময় অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি রেজ্জাদ আহমদ, লামাকাজী পয়েন্টের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া, সমাজসেবক হাবিবুর রহমান মনু, ব্যবাসী আলী আহমদ, সমাজসেবক আলী আকবর লিকনসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান