বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখার ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সভায় নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়ায় নিজ নিজ উপজেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে আমিররা নির্বাচিত হন। নাম ঘোষণার পর নবনির্বাচিত আমিরদের শপথ পাঠ করান জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
নবনির্বাচিত আমিররা হলেন—বিশ্বনাথ উপজেলা শাখায় নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌরসভা শাখায় মাওলানা এইচ. এম. আখতার ফারুক, ওসমানীনগর উপজেলা শাখায় মো. সোহরাব আলী, দক্ষিণ সুরমা উপজেলা শাখায় সাব্বির আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখায় ইমরান আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা শাখায় ডা. আবদুল জলিল, জৈন্তাপুর উপজেলা শাখায় মাওলানা গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা শাখায় মাস্টার আবুল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখায় মো. আজমান আলী, কানাইঘাট উপজেলা শাখায় মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌরসভা শাখায় মাওলানা আবদুল করিম, জকিগঞ্জ উপজেলা শাখায় মাওলানা জালাল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা শাখায় মাওলানা মোস্তফা উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভা শাখায় মাওলানা জহির হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা শাখায় আবদুল আজিজ জামাল এবং গোলাপগঞ্জ পৌরসভা শাখায় রেহান উদ্দিন রায়হান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান