প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:২৮ পি.এম
সিলেটের ৬টি আসনেই মনোনয়ন দিয়েছে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট হিসেবে নির্বাচন করছে জামায়াত। তবে নির্বাচনে সিলেটের ৬টি আসন থেকেই মনোনয়ন দিয়েছে জামায়াত।
এর মধ্যে সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫