প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৫, ১:০০ পূর্বাহ্ণ
সিলেটে কসাই সংকটে কোরবানি হয়নি অনেক পশু : অপেক্ষা দ্বিতীয় দিনের

ঈদ-উল-আজহার দিন শনিবার সকাল থেকেই সিলেটজুড়ে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব উদযাপিত হলেও, অনেকেই কসাই সংকট ও অতিরিক্ত চাপের কারণে প্রথম দিন কোরবানি করতে পারেননি।নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকে এখনও গরু কোরবানি না দিয়ে দ্বিতীয় দিনের অপেক্ষায় রয়েছেন।
চৌকিদেখ এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, প্রথম দিনে সবাই ব্যস্ত থাকে। আমরা একটু রিল্যাক্সে কোরবানি দিতে চাই, তাই দ্বিতীয় দিন সকালে দেব।
সুবিদবাজারের কাওসার আহমদ বলেন, তিনি এবার ৩টি গরু কিনেছিলেন। কিন্তু কয়েকজন কসাইয়ের সাথে যোগাযোগ করেও তাদের পাননি। তাই কাল দ্বিতীয় দিন কোরবানি দিবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫