সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। পেশাগত দক্ষতা, সততা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।
সর্বশেষ প্রশাসনিক আদেশে তাঁকে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। আজ সন্ধায় তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে গোয়াইনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে এবং জনগণ আরও কার্যকর পুলিশি সেবা পাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান