সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ড. নুরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ.টি.এম. আজহারুল ইসলাম (এমপি) কেন্দ্রের পক্ষে এ ঘোষণা দেন।
এ সময় তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবুলকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
শিক্ষা শিবিরে সিলেট মহানগর জামায়াতের সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান