জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবেই দেখতে চায় জনগণ।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বললেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য জনমনে অপ্রয়োজনীয় প্রশ্ন তৈরি করছে।
তিনি বলেন, ‘একদিকে সম্ভাব্য সময়সূচি নিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারিখ এখনো চূড়ান্ত নয়।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই কমিশনের বক্তব্য একক, স্পষ্ট, সমন্বিত ও তথ্যভিত্তিক হওয়া উচিত। জনগণের আস্থা নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা কাম্য নয়।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান