• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

নিজের পোস্টার নিজেই নামালেন প্রার্থী শিশির মনির

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

77

নির্বাচনি আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের লাগানো পোস্টার নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনি তফসিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় শুক্রবার সকালে তিনি তার নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণ শুরু করেন।

এ সময় তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।

অ্যাডভোকেট শিশির মনির যুগান্তর বলেন, নির্বাচনি আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সঙ্গে সঙ্গে আমার সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।

শিশির মনির বলেন, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারি হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনি দুই উপজেলার সব জায়গায় এসব প্রচার-প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলব।

শিশির মনির আরও বলেন, আবার যখন প্রচারণার জন্য বলা হবে তখন প্রচারের জন্য পোস্টার লিফলেট লাগাতে পারবেন সবাই। আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার।

তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনি আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd