• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের স্বস্তির বৃষ্টিতে জেগে উঠল চায়ের রাজধানী ভিজিএফ কার্ড বিতরণে ‘হরিলুটের’ অভিযোগ, বড়লেখায় যুবদল–ছাত্রদল নেতাদের পোস্টে তোলপাড় ঈদ উপলক্ষে বিলবোর্ড–ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান সিসিক প্রশাসকের কোম্পানীগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতিকে “জুলাই গাদ্দার” ঘোষণা করে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টিহীনতায় কুলাউড়ার ২৬ চা-বাগানে খরা, উৎপাদনে ধস ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ গোয়াইনঘাটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮ সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন গোয়াইনঘাটে ড্রিম সানসেটের ব্রাঞ্চ উদ্বোধন ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

17

ঈদ উপলক্ষে জমজমাট সিলেটের বাজার। এর মধ্যেই গত কয়েকদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের অভিযান চলে বিভিন্ন বাজার, শপিং মলে। সেখানে উঠে এসেছে প্রতারণার নানান চিত্র।

মূলত ঈদকে সামনে রেখে সিলেটজুড়ে প্রতারণা আর ভেজালের ফাঁদ পেতে রেখেছেন অসাধু ব্যবসায়ীরা। অফারের নামে প্রতারণার আশ্রয় নিচ্ছে নামিদামি ব্র্যান্ডশপগুলো। বিদেশি দাবি করে চড়া দামে বিক্রি করছেন দেশি পোশাক। কোনো কোনো প্রতিষ্ঠান ট্যাগ পরিবর্তন করে বাড়িয়ে দিয়েছেন পোশাকের দাম।

এ ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও বাজারজাত করছে ভেজাল পণ্য। এমনই চিত্র উঠে এসেছে অভিযানে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করলেও থামছে না প্রতারকদের দৌরাত্ম্য। ফলে ঈদবাজারে সিলেটের মানুষ আটকে আছেন প্রতারণা ও ভেজালের ফাঁদে।

ঈদ এলেই সিলেট নগরজুড়ে পোশাকের দোকানগুলোতে চলে মূল্য ছাড়ের ছড়াছড়ি। ৫০ শতাংশ ছাড়ের লোভনীয় অফার দিয়েও অনেক প্রতিষ্ঠান চেষ্টা করেন ক্রেতা আকর্ষণের। নামিদামি ব্র্যান্ডশপ থেকে শুরু করে ছোটখাটো দোকানগুলোও অবলম্বন করে একই পন্থা। তবে গত ৮ মার্চ থেকে কাপড়ের দোকানগুলোতে অভিযানে নেমে রীতিমতো হতবাক ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীদের কারসাজি দেখে অভিযানকারীরাই হয়ে যান হতভম্ব।

অভিযানকালে ধরা পড়ে কোনো কোনো প্রতিষ্ঠান ফ্ল্যাট ৫০ শতাংশ অফারের লোভ দেখিয়ে ছাড় দিচ্ছে হাতেগোনা কয়েকটি পণ্যে। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডশপ বিদেশি পোশাকের নামে দেশি কাপড় গছিয়ে দিয়ে কাটছে ক্রেতাদের পকেট। ক্রয়মূল্যের চেয়ে ৫-৭ গুণ বেশি দামেও বিক্রি হচ্ছে কথিত এসব বিদেশি পোশাক। কোনো কোনো শোরুমে বিদেশি ব্র্যান্ডের লোগো নকল করে বিক্রি করা হচ্ছে কাপড়। কেউ কেউ আবার ট্যাগ পরিবর্তন করে বাড়িয়ে দিয়েছেন পোশাকের দাম।

প্রতারণার অভিযোগে ৮ মার্চ নগরীর ব্র্যান্ডশপ এলাকা হিসেবে পরিচিত কুমারপাড়ার ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ওই দিন যেসব প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হয় সেগুলো হলো- বার্টন, ইজি, ক্লাবহাউস, মিলান, হিদায়াহ ও ফ্রিল্যান্ড।

এ ছাড়া ১০ মার্চ নগরীর জিন্দাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্রাইটনেস ও ওয়েস্টার্নবয় নামক দুটি ব্র্যান্ডশপকে জরিমানা করা হয়। বিদেশি দাবি করে বিক্রি করা পোশাকের আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। এ ছাড়া ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ আরেকটি অভিযানে বন্দরবাজারের দুটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

এর আগে সিলেট গোটাটিকর বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে মাশরাফি নামক একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন মিষ্টির কারখানা থেকে মিষ্টির রস সংগ্রহ করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করে বাজারজাত করছিল।

এ ছাড়া অস্বাস্থ্যকার পরিবেশ, ভেজাল ও কেমিক্যাল মিশ্রিত ইফতার সামগ্রী বিক্রির দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভেজাল ও প্রতারণারোধে র‌্যাবের অভিযানও অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd