• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

25

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে অবস্থিত উস্তার আলী একাডেমির উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎(১৪ মার্চ) শনিবার বিকেলে উস্তার আলী একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস) মো. এনামুল ইসলাম সভাপতিত্বে এবং আব্দুল মোহাইমিনের সঞ্চালনায়।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালক, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি ও টিম জার্নালিস্টের উপদেষ্টা এম. মোক্তাদির হোসেন, (KTF) কুলাউড়ার সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সাজেদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির সিদ্দিকী জামাল, দুবাই প্রবাসী সাব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎কোরআন প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান।

‎প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মীরশংকর মাদরাসার শিক্ষার্থী মো. নুরুল হাসনাত আদনান। দ্বিতীয় স্থান অধিকার করে রায়হান মিয়া, তৃতীয় ছাবিত সালসাবিল, চতুর্থ সাদি বিন তৈমুর, পঞ্চম হাসান ইবনে আব্দুল্লাহ এবং ষষ্ঠ স্থান অর্জন করে সিফাত সানসাবিল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে দুই শতাধিকের অধিক কবর খনন করার মানবিক অবদানের জন্য ভুকশিমইল ইউনিয়নের লিলু মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এসময় তার ছেলে তানজির আহমদ সম্মাননা গ্রহণ করেন।

‎একইসঙ্গে ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মরহুম আলহাজ্ব মাশুক আহমেদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

‎অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd