• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এবার শাহপরাণ রহ. মাজারে ডিসি সারোয়ার, দিলেন যে নির্দেশনা সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি হারুন অর রশিদ আর নেই পুরোনো বি-৩ ধরনেই দেশে ভয়াবহতা ছড়িয়েছে হাম সিলেটে নিষিদ্ধ আ. লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা মুহাররম মাসের আমলগুলো জেনে নেই সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে শাবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতা জারি কানাইঘাটে সুরমা নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ শিশু নন্দিনী হত্যা: দায় স্বীকার করেছে বিধান, পৃথক তদন্ত কমিটি উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের যে নির্দেশ দিলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

এবার শাহপরাণ রহ. মাজারে ডিসি সারোয়ার, দিলেন যে নির্দেশনা

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

25

জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স বসানোর পর এবার আরেক ওলি হযরত শাহপরান (রহ.) মাজারে গিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

শুক্রবার জুমার নামাজের আগে তিনি শাহপরান মাজারে যান। নামাজের আগে মাজার মসজিদে বক্তৃকা করেন জেলা প্রশাসক। এসময় তিনি মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা আনা ও মাজারে মদ-গাঁজার আসর বন্ধে বিভিন্ন নির্দেশনা দেন।

এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ওলি-আউলিয়ারা এই মাটিতে শুয়ে আছেন, উনাদের উসিলায় যে কোন বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, এটা আমরা বিশ্বাস করি। এসব ওলি আউলিয়াদের মাজার-মসজিদ উন্নয়নে কিছু কাজ করা দরকার। পরিকল্পিত উন্নয়ন দরকার। এসব মাজার কেন্দ্রিক একটা মাস্টারপ্ল্যান করা উচিত। এখানে মেডিকেল সেন্টার থাকবে। নারীদের নামাজ পরার ব্যবস্থা থাকবে। নিরাপত্তার যথেষ্ঠ ব্যবস্থা থাকবে।

মানুষ দানের ক্ষেত্রে কোন জিনিস চায় প্রশ্ন রেখে তিনি বলেন, মানুষ চায় তার দানের টাকায় কোন জিনিস করবেন এবং তার দানর টাকা স্বচ্ছতা থাকবে। কেউ মেরে নিয়ে যাবে না। তখন সে মন খুলে দান করবে। মানুষ চায় স্বচ্ছতা ও জবাবদিহীতা।

মাজার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন, এই মাজারগুলি পবিত্র স্থান। এই মাজারগুলির আয়ের হিসেব স্বচ্ছ থাকতে হবে। স্বচ্ছ না থাকলে মানুরে আস্থা থাকবে না।

তিনি বলেন, আরেকটা অনুরোধ থাকবে, এই মাজারগুলোতে যাতে কোনভাবে মদ-গাঁজার আসর না বসে। এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে প্রায়ই আসে- অমুজ মাজারে মদ খাইতেছে, গাঁজা খাইতেছে। এটা করা যাবে না। এটি আইনত অপরাধ, আরেকটা হচ্ছে পবিত্র স্থানে বসে অপরাধ করছে। আমরা কিন্তু এই বিষয় এখন শক্ত অবস্থান নেবো। মাজারে কেউ অপরাধ করলে তার শাস্তি দিগুণ হবে। আমাদের গোয়েন্দা নজরদারী থাকবে।

তিনি বলেন, আমরা চাই স্বচ্ছতা ও সুন্দর। তাতে ওলি-আউলিয়া যে উদ্দেশে আসছিলেন সেই উদ্দেশ্য সাধিত হবে। এখানে আসলেই যেনো মনে পবিত্রতা আসে। স্ই পরিবেশ নিশ্চিত করতে হবে।

মাজারের আয় সরকার এক পয়সাও নেবে না জানিয়ে তিনি বলেন, তবে মাজারের দান হাতে কালেকশন করবেন না। বক্সে নিবেন। স্বচ্ছতা রাখবেন। আমি আপনাদের সহযোগীতা চাই।

এরআগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল চারটার দিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে হজরত শাহজালাল (রহ.)–এর মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা আনার কথা বলে দানবাক্স স্থাপন করেছে জেলা প্রশাসন। একইসাথে সিলগালা রা হয়েছে দরগাহে থাকা দানের তিনটি ডেগ।দানবাক্স স্থাপনের পাশাপাশি নিরাপত্তার জন্য আনসার সদস্যও নিয়োজিত করা হয়।

যদিও এতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মাজার ভক্তরা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ জুন) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে যান। এ সময় তিনি মাজারের আয় ও ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে মাজারে থাকা আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী রাখার জন্য থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করা হয়।

নতুন দানবাক্স বসানোর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মাজারের দান সংগ্রহের প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেওয়া সব দান প্রশাসনের তত্ত্বাবধায়নে থাকা এই দান বাক্সগুলোতে জমা হবে। আগে যেমনটা হাতে হাতে দানের টাকা নেওয়া হতো, এখন আর এমনটা করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd