• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর সিলেটে গ্রেফতার হওয়া দুই ডাকাত ‘আনসার সদস্য নন’! সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক সিলেট হামে প্রাণ গেল আরেক শিশুর ভারতের ট্যুরিস্ট ভিসা চালু জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়তে পারে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ হামলা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, মঙ্গলবার দোহায় ফের আলোচনা সাম্বা নাকি সামুরাই উৎসব আজ ব্রাজিল বনাম জাপান, কে টিকছে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরীর ইন্তেকাল সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান ভূমিকম্প ও অপমৃত্যু থেকে বাঁচার দোয়া আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা

ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

8

ভোলার মনপুরায় মোটরসাইকেল থেকে পড়ে মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট মেয়েও আহত হয়েছে। রোববার (২৯ জুন) রাত আটটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের হালট এলাকায় এই ঘটনা ঘটে। 

সোমবার সকাল ৯টায় জানাজা শেষে হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের দাসেরহাট এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত মনোয়ারা বেগম উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্বজনেরা জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে রোববার সন্ধ্যায় চরযতিন গ্রামের বাড়ি থেকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের উদ্দেশে ভাড়ায় চালিত মোটরসাইকেলে রওনা দেন মনোয়ারা বেগম ও তার ছোট মেয়ে। পথিমধ্যে দুর্গম ও ভাঙাচোরা সড়কে মোটরসাইকেল হঠাৎ জোরে লাফিয়ে উঠলে পেছন থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মনোয়ারা ও তার মেয়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd