• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে বার্তা দিল ব্রাজিলের ফুটবল কনফেডারেশন

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

147

২০২৬ বিশ্বকাপ থেকে দল হতাশাজনক বিদায় নিলেও কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। সংস্থাটির জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কাইতানো নিশ্চিত করেছেন, বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

রদ্রিগো কায়েতানো বলেন, ‘এখন আমাদের কাজ হলো একটি স্বাভাবিক ও স্থিতিশীল চক্রের গুরুত্ব তুলে ধরা। একটু ধৈর্য নিয়ে এগোতে হবে। কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন এবং প্রয়োজনীয় সমন্বয় করা হবে। সামনে এগিয়ে যেতে এবং পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নিতে আমাদের অন্তত কিছুটা শান্ত পরিবেশ দরকার।’


নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর পরাজয়ের পর দেওয়া সাক্ষাৎকারে কায়েতানো স্বীকার করেন, বিদায়ের হতাশা সবাইকে ভেঙে দিয়েছে। তবে গত কয়েক মাসে আনচেলত্তির কাজ সিবিএফকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী করেছে।


তিনি বলেন, ‘অবশ্যই আমরা এখনও এই ধাক্কা সামলানোর চেষ্টা করছি। খেলোয়াড়, স্টাফ, কোচিং স্টাফ সবাই খুবই দুঃখিত, হতাশ এবং ভেঙে পড়েছে। কিন্তু আমরা একসঙ্গে কাটানো সময়কে অস্বীকার করতে পারি না। বিশেষ করে গত ৩৮ দিনে খেলোয়াড়দের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি সবাই কাছ থেকে দেখেছে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd