• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

বিশেষ দেশকে খুশি করতে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: প্রধানমন্ত্রী

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

161

বিশেষ একটি দেশকে খুশি করার জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। তিনি বলেছেন, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষাখাত।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিক্ষাখাতের অনেকগুলো সমস্যা রয়েছে, যা ফ্যাসিবাদী স্বৈরাচারের সময় শুরু হয়েছিল। পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই সমস্যাগুলোকে এড্রেস করার জন্য, যেমন— প্রাথমিকসহ সকল পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ সঠিকভাবে, ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য, একইভাবে বিভিন্ন বিতর্কিত বিষয় ও সিলেবাসগুলোকে ধীরে ধীরে সরিয়ে আনা, একইভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিশ্চিত করা— এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই। এ কারণেই আপনি দেখেছেন, এবার বাজেটে বর্তমান সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। আমরা দেখেছি পৃথিবীতে যে কয়টি দেশ উন্নতি করেছে, প্রত্যেকেই শিক্ষাখাতে সকল সময় বরাদ্দ বেশি রেখেছে।

মিশরের একটি বিশ্ববিদ্যালয়ের (ইজিপ্ট) রেফারেন্স উল্লেখ করে তিনি বলেন, সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, যদি কোন জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদী স্বৈরাচার মনে-প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারা এই নীতিটি গ্রহণ করেছিল।

জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আপনি দেখেছেন, আপনার পরিষ্কার মনে আছে কীভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কীভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি।

সরকারের গৃহীত পদক্ষেপের আশ্বাস দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে এটির বিরোধী এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো শিক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যারা তুলবেন সেই সকল শিক্ষকদেরকে সুন্দরভাবে, সঠিক, ভালো ট্রেনিং দেওয়ার জন্য সকল উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd