• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

101

মৌলভীবাজারের কুলাউড়ায় অনামিকা রায় (১৮) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার গলায় একটি দাগ থাকায় মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত অনামিকা উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জালালপুর গ্রামের মৃনাল কান্তি রায়ের ছোট মেয়ে। সে স্থানীয় ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়িতে অবস্থানকালে হঠাৎ অনামিকার শরীর খারাপ হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অনামিকাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তবে তাৎক্ষণিক সেখানে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মী জানান, মেয়েটির গলায় একটি স্পষ্ট দাগ দেখা গেছে। এছাড়া শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

অনামিকার চাচা খোকন রায় বলেন, বিকেলে হঠাৎ শরীর খারাপ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

শনিবার বিকেলে কলেজছাত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd