• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

141

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ জুলাই সিলেটের ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।  সন্ধ্যা ৬টায় উপজেলার উত্তর গোয়ালাবাজারে একটি পথসভা আয়োজনের কথা রয়েছে।

এনসিপি সূত্রে জানা গেছে, পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমসহ স্থানীয় নেতারা হামলার শিকার হওয়ার ঘটনার পর ওসমানীনগরের কর্মসূচি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও পোস্ট ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্য সচিব মনিরুল সাকিব।

তিনি বলেন, আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডিম নিক্ষেপের কথা উল্লেখ করে পোস্ট দিচ্ছেন। আবার ছাত্রদলের কিছু নেতাকর্মী সরকারের বিরুদ্ধে বক্তব্য দিলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে লেখালেখি করছেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ বলেন, আমরা একটি আদর্শ নিয়ে রাজনীতি করি, কাউকে আঘাত করিনি। আমরা গঠনমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাস করি। তবে কেউ যদি হিংসাত্মক বা উসকানিমূলক বক্তব্য দেন এবং তাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। আমরা আশা করি এনসিপির নেতারাও দায়িত্বশীল বক্তব্য দেবেন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন,আমাদের নেতা তারেক রহমান ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনাকে নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে যুবদল তার কড়া জবাব দেবে।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন,ওসমানীনগরে এনসিপির কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে আমরা মনে করছি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কর্মসূচিকে ঘিরে পুলিশের কড়া নজরদারি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd