• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসর: সেলিম ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাদের চাঁদাবাজি একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ফখরুলের শূন্য আসনে ফের ভোটযুদ্ধ, মাঠে বিএনপি-জামায়াতের হেভিওয়েটরা ‘১৭ বছর বঞ্চিত’ তদবিরে বিরক্ত আইজিপি দ্য ট্রিবিউনের প্রতিবেদন : হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান ইংল্যান্ডে ভয়াবহ হিটওয়েভ: তাপমাত্রা ছুতে পারে ৩৮°C বাবাকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস জোড়া সুখবর দিলেন অভিনেত্রী সামিরা খান মাহি ডিম-কাঁচামরিচের দাম কমলেও স্বস্তি নেই বাজারে লোডশেডিংয়ে নতুন রেকর্ড, গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ তানজিদ-শান্তর ব্যাটে ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের হাম উপসর্গ আরও দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭ জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির নায়ক রহমান-আনোয়ার হোসেনদের সঙ্গে অভিনয়ও করেছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য: গয়েশ্বর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

64

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৬৫ জনে দাঁড়াল। অন্যদিকে গত একদিনে নতুন করে ৬৯৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দু’জনই ঢাকার বাসিন্দা। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (৩০১ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১০৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৯৫, বরিশাল বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ৪৩, রংপুর বিভাগে ১৫ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এর মধ্যে জানুয়ারিতে ২ জন ছাড়াও ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুন মাসে ডেঙ্গুতে ১৩ জন মারা যান। তবে মার্চ ও এপ্রিল মাসে মশাবাহিত রোগটিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। অন্যদিকে বিদায়ী জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। অর্থাৎ, ৬ মাসের চেয়ে গত মাসেই ডেঙ্গুতে দ্বিগুণ মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd