• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াত-শিবিরের প্রতি কঠোর হতে চান, হাসিনাকে ‘মা’ ডাকা প্রতিমন্ত্রী নূর ‘গ্যাস না থাকায় ডে-কেয়ারের রান্না বন্ধ, শিশুদের খাওয়াচ্ছি হোটেল থেকে’ পেছনে ফ্যান চলে সামনে হারিকেন, বলছে বিদ্যুৎ নাই: প্রধানমন্ত্রী ভিডিও দেখার সময় বারবার আটকে যাচ্ছে? দ্রুত সমাধানে কার্যকর ৬টি উপায় গাড়িতে হামলা-ভাঙচুর, এমপি আমির হামজা আহত গ্যাস সংকটে বন্ধ হবিগঞ্জের ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১৫%—মার্ক ওয়াহ বললেন, ‘এই পূর্বাভাস ভুল নয়’ তীব্র গরমে লন্ডনে বাস ধর্মঘট, বন্ধ থাকবে ৪২টি রুট; দেখে নিন পুরো তালিকা! ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই বাবুলের নাম গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

15

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

আজ শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর এই চিঠি প্রেরণ করা হয়। চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

​চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

​জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির প্রতি এই উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd