• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টেস্টের শেষ দিন শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান, ভারতের ৬ উইকেট জাতিকে দেওয়া ওয়াদা রক্ষা করতে না পারাই সরকারের প্রথম ছয় মাসের বড় ব্যর্থতা : মিয়া গোলাম পরওয়ার এসএমপির অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৫২ ৫ বছরে সর্বোচ্চ লোডশেডিং, নেতিবাচক প্রভাব পড়াশোনায় মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার সিলেটে ৫টি স্লিপার বাস সার্ভিসকে বড় জরিমানা গাম্বিয়ার সঙ্গে বাণিজ্য-আইসিটি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর ও শিক্ষার্থীদের প্রেরণার বাতিঘর -মাহমুদুর রহমান দিলাওয়ার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি মহাসড়কে কোনো থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম কানাইঘাটে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নগদ টাকা জব্দ জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সিলেট জামায়াতের ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা হরমুজের রক্ষকরা আপনার পা ভেঙে দেবে : ট্রাম্পকে ইরানের সেনাপ্রধান গৃহবধূ থেকে যেভাবে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন খালেদা জিয়া সরকারের ৬ মাস: রাজনৈতিক সংস্কৃতি বদলের ইতিবাচক চেষ্টা প্রধানমন্ত্রীর চেম্বার খুলে দিচ্ছেন সেবা, ভুয়া চিকিৎসককে বড় অংকের জরিমানা বর্ষাকালে কোন ফল ফ্রিজে রাখবেন, কোনটি বাইরে রাখবেন

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার হওয়া কে এই জান্নাতুল

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

39

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কারণে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নামে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়।

জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী। তার বাড়ি কুলাউড়ায়। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনভার্সিটির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট শনিবার সকালে তিনি বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। স্থানীয় শহিদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুরো কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করার পর তা পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

জান্নাতুলের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি নিয়মিতই বঙ্গবন্ধুর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের ছবি পোস্ট করেন। এছাড়া আওয়ামী লীরে পক্ষে ও বর্তমান সরকারের সমালোচনায় ফেসবুকে সরব রয়েছেন তিনি।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd