• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

169

 

সন্তানের মানসিক ও নৈতিক
বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য
—-অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

ক্ষত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন আদর্শ মা শুধু সন্তানের শারীরিক যত্নই নেন না, তার মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তানকে সঠিক ও ভুলের পার্থক্য শেখানো মায়ের অনন্য দায়িত্ব। সন্তানের অনুভূতি ও আবেগ বোঝার পাশাপাশি তাকে মানসিক সমর্থন দিয়ে আত্মবিশ্বাসী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি রোববার (২৩ আগস্ট) সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার নাজিরেরগাঁও শাখা আয়োজিত ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী ফৌজিয়া রহমান শিউলি।

শিক্ষক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় মা সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক ও মায়েদের মধ্যে বক্তব্য দেন ক্বারীয়া উম্মে কুলসুম, শেফা বেগম, জোছনা বেগম, সাদিয়া সুলতানা শিপা, হাবিবা আক্তার, আবিদা সুলতানা নিপা, রেখা বেগম, সেলিনা বেগম, হুমায়রা তাবাসসুম ও হাসি বেগম।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, সন্তানের কাছে মা হচ্ছেন শ্রেষ্ঠ মডেল। সন্তানেরা মাকে অনুসরণ করে। তাই কথা ও কাজে সন্তানদের সামনে মায়েদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তিনি বলেন, সন্তানদের ডিভাইস ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে হবে। সন্তানকে সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বাড়িতে দ্বীনি পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।
মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, সন্তান প্রতিপালনে শাসন ও আদরের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। পাশাপাশি উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সন্তানদের পড়াশোনায় আরও মনোযোগী ও দায়িত্বশীল করে তুলতে হবে।

শিক্ষক খোরশেদ আলম মহসিন ও মাওলানা হোসাইন আহমদের ব্যবস্থাপনায় আয়োজিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা হানীফ হোসাইন, মো. শাহীন আলম, আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আমীর হোসাইন ও মাওলানা কায়েস আহমদ।
এছাড়াও নাজিরেরগাঁও শাখার শিক্ষার্থীদের মায়েরা মা সমাবেশে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd