• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ সুরমায় হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নবীগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল সহকারী ও দপ্তরীর করুণ মৃত্যু মৃত্যুর আগে নির্যাতনের কথা জানিয়েছিলেন মুন্নি, পরে মিলল ঝুলন্ত লাশ গুম বন্ধ করতে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট এমসি কলেজ ছাত্রাবাসের বিরোধের মীমাংসা, রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি কর্তৃপক্ষ তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চাইছে ভারত সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার নীতি-আদর্শে গুণান্বিত হলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা বিয়ে না করে চিরকুমার থাকা কি জায়েজ আপত্তি পেরিয়ে সোনাই নদীতে নৌকাবাইচ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব পটুয়াখালীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ভারত সিরিজ অনিশ্চিত, আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক সিলেটে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, অংশ নিবেন যে সব গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সিলেটে বাসচাপায় পিষ্ট অটোরিকশা ও বাইক ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ

মদের বারে দুই বন্ধুর কথাকাটাকাটি: ছুরিকাঘাতে একজনের মৃত্যু, পিটুনিতে অপরজন

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

25

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের বারের (পানশালা) ভেতরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার পর অভিযুক্ত যুবককে পুলিশ আটক করলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত যুবকের নাম নাজিবুল হক (২৮)। তিনি শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন হলেন সালমান মিয়া (২৮)। তার বাড়ি শহরের বিজিবি ক্যাম্প এলাকায়।

পুলিশ ও বার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজিবুল হক ও সালমান মিয়া ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গতকাল রাতে তাঁরা পাঁচ বন্ধু রেনেসাঁ হোটেলের বারে মদ পান করতে গিয়েছিলেন। এ সময় তাদের মধ্যে কোনো একটি বিষয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সালমান মিয়া নাজিবুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজিবুলের মৃত্যু হয়।

এ ঘটনার খবর পেয়ে নুনিয়ারছড়া এলাকা থেকে হোটেলটিতে আসেন নাজিবুলের স্বজনেরা। এরপর তাঁরা সালমান মিয়াকে মারধর করতে করতে নুনিয়ারছড়া নিয়ে যান। ছুরিকাঘাতের বিষয়টি জানার পর পুলিশ গিয়ে সালমান মিয়াকে আটক করে। এরপর রাত একটার দিকে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‘বারে বসে মদ পান করার সময় কথা-কাটাকাটি থেকে ছুরিকাঘাতে নাজিবুলের মৃত্যু হয়। পরে নাজিবুলের স্বজনদের পিটুনিতে আহত অভিযুক্ত সালমানকেও আমরা আটক করি। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে।’

অহিদুর রহমান আরও বলেন, ‘আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বারটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং বারে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘নিহত ব্যক্তিদের মধ্যে সালমান মিয়া একটি কিশোর গ্যাংয়ের লিডার। তাঁর বিরুদ্ধে সদর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd